মালদা

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গম্ভীরা, কপালে ভাঁজ লোক নৃত্য শিল্পীদের

সভ্যতার উন্নতির সাথে সাথে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে লোকনৃত্য শিল্প। প্রাচীনকাল থেকে চলে আসা এই গম্ভীরা নৃত্য শিল্প এক কালীন গোটা মালদা জেলার গৌরব হিসেবে পরিচিত ছিল। কিন্তু কাল ক্রমে সভ্যতার উন্নতি ঘটেছে। সেই সঙ্গে পাশ্চাত্য শিল্পের প্রভাব বেড়েছে সাধারণ মানুষের জীবনে। যার কারনে ক্রমশ আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে প্রাচীন কাল থেকে চলে আসা লোক নৃত্য শিল্প। বর্তমানে এই শিল্প তেমন ভাবে আর আমাদের চোখে পড়ে না। যার কারনে এখন শুধু মাত্র গ্রাম গঞ্জে এই লোক নৃত্য দেখতে পাওয়া যায়।  

সোমবার মালদা জেলা থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকা এই গম্ভীরা নাচ দেখতে পাওয়া গেল ইংরেজ বাজার থানার অন্তর্গত নেতাজী মোড়ের বুড়ি কালী মন্দিরে। এদিন বুড়ি কালী মাতার পূজা উপলক্ষে প্রতিবছর অনুষ্ঠিত হয় লোকশিল্পের গম্ভীরা অনুষ্ঠান। প্রতি বছর ১৬ ই বৈশাখের রাতে এই মন্দির প্রাঙ্গণে মালদহ জেলার বিভিন্ন এলাকা থেকে গম্ভীরা শিল্পীরা তাদের প্রতিভা দেখাতে আসেন। এদিনের অনুষ্ঠানে ছদ্মবেশী নৃত্য, গম্ভীরা নাচ, মুখা নাচের মতো নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কিন্তু আধুনিকতার যুগে এবং সভ্যতা পরিবর্তনের সাথে সাথে মানব সমাজের প্রাচীন সংস্কৃতির বিলুপ্তি ঘটছে। যার কারনে ক্রমশ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে গম্ভীরা থেকে শুরু করে বিভিন্ন লোক নৃত্য শিল্প।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/aN4N8JVlIlg